আমি ফিনিক্স সামিট (মে ২২-২৪, ২০২৫) এ অংশগ্রহণ করেছিলাম। এখানে তার বিস্তারিত অভিজ্ঞতা ও টেকনিক্যাল সেশনের সারসংক্ষেপ তুলে ধরা হলো। ভালো দিক খাবার ও পানীয়: ইভেন্টে পর্যাপ্ত খাবার, পানীয় এবং কফির ব্যবস্থা ছিল, যার সাথে কয়েকটি নামী কোম্পানির স্টল ছিল। সোয়াগ ও টি-শার্ট: সম্মেলনের সোয়াগ (swag), চমৎকার ডিজাইন ও কোয়ালিটির স্টিকার এবং টি-শার্টগুলো সত্যিই দারুণ ছিল। অসাধারণ নেটওয়ার্কিং: নেটওয়ার্কিংয়ের চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে বিদেশী (Foreign) বিশেষজ্ঞ, আইটি শিল্পের নেতৃবৃন্দ (industry leaders), সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা গেছে। সময়ানুবর্তিতার চেষ্টা: আয়োজক কমিটি (Organizing Committee) পুরো সম্মেলন জুড়ে নির্ধারিত সময়সূচী (Conference Schedule) মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম দেখা গেছে। !